বাড়ির ছাদ থেকে রক্তাক্ত গৃহবধূর দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছরায় চাঁচল থানার আমলাপাড়ায়। মৃত গৃহবধূর নাম গোপা সাহা(৩৪) , তিনি আইসিডিএস এর কর্মী ছিলেন । স্বামী ফটিক সাহা বিএসএফে কর্মরত। গৃহবধূর স্বামী ফটিক সাহা জানান কিছুদিন আগে বাড়িতে নাম কীর্তনের আয়োজন করা হয়েছিল। সেই সময় কীর্তন দলের এক সাধু তাঁর স্ত্রীর কাছে সেবা চায়। তাঁর স্ত্রী নাকি যথেষ্ট সেবা দিতে পারে নি। সেই কারণে সাধু তাঁর স্ত্রীকে অপমান করেন। সেই অপমানের ব্যাথায় তাঁর স্ত্রীর মন ভারাক্রান্ত ছিল বলে জানায় গৃহবধুর স্বামী ফটিকবাবু। আর এই কারণে তাঁর স্ত্রী নিজেই গলায় ধারালো অস্ত্রের কোপ মেরে আত্মঘাতী হয়েছে বলে জানায়।
ফটিকবাবুর এমন বক্তব্য মানতে নারাজ তদন্তকারী পুলিশ কর্তারা। পুলিশি তদন্ত সূত্র থেকে জানা যায় বাড়ির ছাদের মন্দিরের সামনে এই ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র দিয়ে গলায় কোপ মারা হয় এমনটাই জানিয়েছেন তদন্তকারী পুলিশেরা । যদির গোপার স্বামী ফটিক সাহা দাবী করছেন তিনি চিৎকার শুনে ছাদে ছুঁটে যান। তবে ততক্ষণে গোপা মৃত্যু হয় বলে জানান তিনি।পুলিশি তদন্তে এই ঘটনার এখনও কোন স্পষ্ট কারণের সন্ধান পাওয়া যায় নি। তবে পারিবারিক কোন অশান্তি ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।তাদের এক ১২বছরের পুত্র সন্তান রয়েছে। তাকেও জিজ্ঞাসাবাদ করে ঘটনার সত্যতা খোঁজার চেষ্টা করছে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/I-vw23H__cc